চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, সাবেক কমান্ডার ওমর আলী, সদর উপজেলা ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন প্রমুখ।

অন্যদিকে বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা ছাত্রলীগ শহরের বঙ্গবন্ধু মঞ্চ থেকে আনন্দ মিছিল করেছে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেষ হয়। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি মইনুদ্দীন মণ্ডল, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।