চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
chapainobabgonj
chapainobabgonj

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন ভারতের মালদা জেলার মল্লিক-সুলতানপুর গ্রামের আশুতোষ মণ্ডলের ছেলে কার্তিক মণ্ডল (২৫) ও বিনয় মণ্ডলের ছেলে ক্ষুদি মণ্ডল (২১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাতে চকপাড়া সীমান্তের ১৮৩ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন কার্তিক ও ক্ষুদি। এ সময় বিজিবির একটি টহল দল তাঁদের ধরে ফেলে।