চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গত বৃহস্পতিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. কালু (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। কালু উপজেলার ঠুঠাপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকজন ব্যবসায়ী গরু আনার জন্য মাসুদপুর সীমান্তের ১৬৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় গেলে ভারতের মালদহ জেলার ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের শুভপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে কালু ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর সহযোগীরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।