চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ও আন্তনগর ট্রেন চালুর দাবিতে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের প্রবেশপথ শাহ নেয়ামতুল্লাহ কলেজ মোড়ে অবস্থান ধর্মঘট পালন করেছে জেলা নাগরিক অধিকার আদায় কমিটি। আগের ঘোষণা অনুযায়ী লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করলেও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে এক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়। তবে ৭ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেওয়া হয়।বেলা সাড়ে ১১টা থেকে অবস্থান ধর্মঘটের ফলে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জ-নাচোল-গোমস্তাপুর সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে শত শত যানবাহন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন নাগরিক অধিকার আদায় কমিটির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক তরিকুল আলম সিদ্দিকী, রিমন রোহান প্রমুখ।