চাঁপাইনবাবগঞ্জে আবারও সংঘর্ষ অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে গতকাল রোববারও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি দোকান ও পাশের দুটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় গতকাল রামচন্দ্রপুর হাট বসতে পারেনি। এলাকার দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজিজুল হক ও আবুল কালামের নেতৃত্বে দুটি পক্ষের মধ্যে গত শনিবার সংঘর্ষ হয়। এরই জের ধরে গতকাল সকাল থেকেই তারা পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে।