চাঁপাইনবাবগঞ্জে আমবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নতমানের আম উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহ ও অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণবিষয়ক এক কর্মশালা গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশের ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও এগ্রো প্রডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের সহায়তায় অনুষ্ঠিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন আম গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা শাহীন সালেহ উদ্দীন।মুক্ত আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সরদার সরাফত আলী কর্মশালা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির পরিচালক আবদুল ওয়াহেদ।