চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া এলাকায় শনিবার রাতে কামাল উদ্দীন (৩১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামাল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকার নওশাদ আলীর ছেলে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে রাত আটটার দিকে কামাল উদ্দীনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ঘটনার পর স্থানীয় লোকজন কাইয়ুম নামে এক ব্যক্তিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই।