চাঁপাইনবাবগঞ্জে একই স্থানে জামায়াত ও ছাত্রলীগের সভা আহ্বান, ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে জামায়াতে ইসলামী এবং ছাত্রলীগ গতকাল রোববার একই সময়ে সভা আহ্বান করায় সভাস্থল এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এতে জামায়াত শহরের পুরাতন সিঅ্যান্ডবি ঘাট এলাকায় মহিলা ফাজিল মাদ্রাসা মাঠে সভা করার সিদ্ধান্ত নিলে সেখানেও ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে বিকেলে শহরের ইসলামপুর এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে দলের নির্ধারিত সভা হয়।জানা গেছে, সকাল ১০টায় শহীদ সাটু হলে জামায়াতের মজলিসে শুরার সভায় দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ উপস্থিত থাকার কথা ছিল। এর আগে চাঁপাইনবাবগঞ্জে মুজাহিদকে অবাঞ্ছিত ঘোষণা করে শনিবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রলীগ।