চাঁপাইনবাবগঞ্জে এসিড নিক্ষেপের মামলায় গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে এসিড ছুড়ে তরুণীকে ঝলসে দেওয়ার ঘটনায় দায়ের মামলার তিন আসামিকে গত সোমবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছে পূর্ণিমা কর্মকার, দিলীপ কর্মকার ও পষণ কর্মকার। রাত তিনটার দিকে শিবগঞ্জ থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার পিয়ালীমারী হাঙ্গামী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গত রোববার সকালে নিজের দায়ের করা একটি মামলায় সাক্ষ্য দিতে এসে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর রেলবাগানপাড়ার কাছে ভোলাহাট উপজেলার মুশরিভুজা-স্বর্ণকারপাড়া গ্রামের অঞ্জনা রানীকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে তাঁর মুখমণ্ডলের তিন-চতুর্থাংশ ঝলসে যায়। এ ঘটনায় সোমবার সাতজনকে আসামি করে অঞ্জনা রানী সদর থানায় একটি মামলা করেন।