চাঁপাইনবাবগঞ্জে কম্বল পেল শীতার্ত ১০০ মানুষ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চারটি গ্রামের ১০০ দরিদ্র মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এক্সিম ব্যাংকের সহযোগিতায় গতকাল সোমবার এসব কম্বল বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে ফিল্টিপাড়া মাঠে স্থানীয় লোকজনের মধ্যে এবং পুলপাড়া ঈদগাহ মাঠে কোল ক্ষুদ্র জাতিসত্তা-অধ্যুষিত গ্রাম বৈলঠা, চাতরা ফিল্টিপাড়া ও পুলপাড়ার দরিদ্র লোকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাতরা গ্রামের মোড়ল লাছাম কোল মুরমু, ফিল্টিপাড়া বিদ্যালয়ের শিক্ষক কল্পনা কোল টুডু, নির্মল কোল সরেন প্রমুখ।
কল্পনা কোল টুডু বলেন, ‘বছরের শুরুতেই কম্বল পেয়ে ক্ষুদ্র জাতিসত্তার বঞ্চিত এই মানুষেরা খুবই খুশি। আমরা প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানাই।’
কম্বল বিতরণে সহযোগিতা করেন প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার জহিরুল ইসলাম, মোখলেসুর রহমান, সাঈদ মাহমুদ, আলী উজ্জামান নূর, আহসান হাবীব, সিয়াম আলী প্রমুখ।