চাঁপাইনবাবগঞ্জে কম্বল পেলেন প্রতিবন্ধীসহ ৮০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বরেন্দ্র অঞ্চলের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আদিবাসী গ্রাম জিনারপুর ও ঠেকাপাড়ার নয়জন প্রতিবন্ধীসহ ৮০ জনের মধ্যে গতকাল সোমবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে ঠেকাপাড়ার মালতী তিরকি, সরেন তিংগোরিয়া, সুমতি টপপো বলেন, ‘হামনিকের কেহু খোঁজ লেয় না। এই প্রথম হামরা কম্বল পানু।’
কম্বল বিতরণে সহায়তা করেন জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও পার্বতীপুর ইউপির নারী সদস্য বিচিত্রা তিরকি, আদিবাসী নেতা বঙ্গপাল কেরকেটা, বিসতমনি টপপো এবং চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদ, সাধারণ সম্পাদক আলী উজ্জামানসহ শাহজাহান, জহিরুল ইসলাম, হিমেল, অনামিকা, সোনিয়া, সারমিন, নাসিমা, আহসান।