চাঁপাইনবাবগঞ্জে চেঞ্জমেকার অভিযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক নির্যাতন প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে চেঞ্জমেকার অভিযাত্রা গত শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জে পৌঁছায়। চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রবেশপথ স্বরূপনগরে অভিযাত্রা দলকে স্বাগত জানান স্থানীয় চেঞ্জমেকাররা (পরিবর্তনকামী নাগরিক)। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের পাদদেশে প্রদীপ প্রজ্বলন শেষে মহানন্দা নদীর তীরে দৃষ্টিনন্দন পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ব্যবস্থাপনায় ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ এ অনুষ্ঠানের আয়োজন করে। জোটের জেলা আহ্বায়ক রফিক হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সান্ত্বনা হক, বারঘোরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশীদ, সদর থানার ওসি আহসানুল হক, প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন, সাংবাদিক আবদুস সাত্তার প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী নির্যাতনবিরোধী গান ও গম্ভীরা পরিবেশন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ পূর্তি উপলক্ষে নারী আন্দোলনের পথিকৃত্ বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দ থেকে চেঞ্জমেকার অভিযাত্রা শুরু হয়।