চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫-এর সদস্যরা গতকাল মঙ্গলবার জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন এহসার সদস্যকে গ্রেপ্তার করেছেন। তাঁর নাম ইউসুফ আলী (৩০)। তাঁর বাড়ি শিবগঞ্জ থানার কাইট্রাপাড়া গ্রামে। গতকাল বিকেলে র্যাব-৫-এর সহকারী পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের একটি দল গতকাল বিকেলে অভিযান চালিয়ে কানসাট বিদ্যুত্ অফিসের সামনে থেকে ইউসুফকে গ্রেপ্তার করে। র্যাব জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ২০০৮ সালের ২৫ অক্টোবর একটি মামলা হয়। সেই মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।