চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনেও সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ অব্যাহত থাকায় গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনেও জেলার সব সড়কপথে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল আটটার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে এবং লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন পরিবহন শ্রমিকেরা। এ সময় তাঁরা ছোট যান চলাচলও বন্ধ করে দেন। শ্রমিকেরা সড়কের বিভিন্ন মোড়ে গিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। এ পরিস্থিতিতে বিকেলে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন স্থানীয় সাংসদ আবদুল ওদুদ। বৈঠক শেষে জেলা প্রশাসক শাহ আলম জানান, আগামী বুধবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে রাজশাহীতে সমঝোতা বৈঠকে বসবে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার শ্রমিকেরা।