চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় চারটি পিস্তল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে আজ বুধবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় চারটি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৬টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অতিরিক্ত পরিচালক নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে একটার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপি মাঠ নামক এলাকায় অভিযান চালানো হয়। সেখানকার একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৬টি গুলি উদ্ধার করে বিজিবি।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা অস্ত্রের আনুমানিক দাম হতে পারে চার লাখ নয় হাজার ২০০ টাকা। উদ্ধার করা অস্ত্র শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।