চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আ.লীগের দুই পক্ষের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা চলাকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের উপস্থিতিতে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও সদস্য আয়াত আলীর মধ্যে গতকাল রোববার এ হাতাহাতি হয়।সভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা জানান, আগামী মে মাসে প্রধানমন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সফরে আসার কথা। ওই সফরকে কেন্দ্র করে প্রস্তুতি সভা ডাকেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুদ্দিন মণ্ডল। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের ডাকা অপর একটি বৈঠক নিয়ে সদর আসনের সাংসদ আবদুল ওদুদ ও মইনুদ্দিন মণ্ডলের পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল ওদুদের সমর্থক আনোয়ার হোসেন ও মইনুদ্দিন মণ্ডলের সমর্থক আয়াত আলীর মধ্যে হাতাহাতি হয়।