চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আমারক গ্রামের ৬০ জন গরিব আদিবাসী ও বাঙালি এবং পৌর এলাকার নয়নশুকা মহল্লার ১০ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া পৌর এলাকার শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আটজন দরিদ্র শিক্ষার্থীকেও কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে আমারক গ্রামের ৯০ বছর বয়স্ক গান্ধী বলেন, ‘শীতের শুরুতেই কম্বল পাইনু। আমারে শুইতে পারব। কম্বল প্যায়া খুবই ভাল্লাগছে। অ্যার আগে হামারঘে গায়ের সবাইকে কেহু কম্বল দেয়নি। ভগবান তোমারঘে ভালো করুক এই আশীর্বাদ করি।’
কম্বল বিতরণে সহায়তা করেন প্রথম আলো বন্ধুসভার জহিরুল ইসলাম, গিয়াসুর রহমান, নুরুল ইসলাম ও শিবলী।