চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে চারজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় গতকাল শনিবার বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের টুলু বিশ্বাসের ছেলে রুহুল আমীন (৩৫) ও তাঁর স্ত্রী শওকত আরা (২৫) মারা যান। এ সময় তাঁরা বাড়ির বারান্দায় ছিলেন। একই সময় বজ্রপাতে পাশের একটি বাগানে আম কুড়ানোর সময় কুদ্দুস মিয়ার ছেলে আবদুর রহিম (৩৫) মারা যান। এদিকে প্রায় একই সময় ঝড়-বৃষ্টির মধ্যে পুকুরে গোসল করার সময় ভোলাহাটের মহামারি গ্রামের আবদুুল মান্নানের স্ত্রী মানসুরা খাতুন (২৩) বজ্রপাতে মারা যান।