চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে পানি বেড়ে যাওয়া সার্বিক বন্যা-পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পদ্মা ও মহানন্দা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গতকাল বুধবার পদ্মা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর মহানন্দা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩টি ইউনিয়নের মধ্যে শিবগঞ্জের পাঁকা, সদরের নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের অবস্থা তীব্র আকার ধারণ করেছে।
জেলা প্রশাসক সর্দার সরাফত আলী জানান, সদর ও শিবগঞ্জ উপজেলার ১২-১৩টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রায় ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।