চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে দুর্বৃত্তদের হামলা, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে একটি বাড়িতে গত বুধবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে লুটপাট করেছে। এ সময় দুটি ককটেল নিক্ষেপ করা হলেও তা বিস্ফোরিত হয়নি।

বাড়ির মালিক নুরুল ইসলাম বলেন, বুধবার ধারালো অস্ত্র ও ককটেল নিয়ে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে হামলা চালায়। প্রথমে তারা বাড়ির ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করলেও তা বিস্ফোরিত হয়নি। এরপর দুর্বৃত্তরা বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকে ৬০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। নুরুল ইসলাম ঝিলিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসিকুল ইসলামের ছোট ভাই।

নুরুল ইসলাম অভিযোগ করেন, প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন এবং অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।