চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিছিলে হামলার ঘটনায় আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিছিলে হামলার ঘটনায় গতকাল সোমবার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা হয়েছে। নবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে বলা হয়, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শান্তিপূর্ণভাবে শহর প্রদক্ষিণের সময় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা চালায়।