চাঁপাইনবাবগঞ্জে বিচিত্রা তিরকিকে সমঞ্চাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের বলিষ্ঠ কণ্ঠস্বর সংগ্রামী নারী বিচিত্রা তিরকিকে গতকাল শনিবার আন্তর্জাতিক নারী দিবসে সমঞ্চাননা জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের টাউন ক্লাবে জেলার প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র উদ্যোগে এক অনুষ্ঠানে এই সমঞ্চাননা জানানো হয়।
এই আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভার চাঁপাইনবাবগঞ্জ শাখা। বন্ধুসভার পক্ষ থেকে সাঈদ মাহমুদ ও সোনিয়া খাতুন বিচিত্রা তিরকির হাতে ফুল তুলে দেন।
জালিয়াতির মাধ্যমে বেদখল হয়ে যাওয়া স্বামীর ৪৮ বিঘা জমি উদ্ধার করেছেন বিচিত্রা তিরকি। এ ছাড়া যেখানেই কোনো আদিবাসী নির্যাতিত ও নিপীড়িন হন, সেখানে প্রতিবাদ জানাতে ছুটে যান তিনি। তাঁকে নিয়ে গতকাল শনিবার প্রথম আলোতে ‘আদিবাসীদের বলিষ্ঠ কণ্ঠস্বর বিচিত্রা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বিচিত্রা তিরকিসহ অনুষ্ঠানে বক্তৃতা করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া, ঁজাগো নারী বহ্নিশিখার আহ্বায়ক মনসুরা বেগম, সদস্য ফারুকা বেগম, বালুগ্রাম আদর্শ ডগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, শিক্ষক সুবিধ কুমার মৈত্র প্রমুখ।