চাঁপাইনবাবগঞ্জে ভিন্ন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল শনিবার ভিন্ন সেটের প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্রের (আবশ্যিক) পরীক্ষা।
পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ইংরেজি দ্বিতীয় পত্রে পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ছিল ২৭৮ (ঘুঘু) ‘খ’ সেটের প্রশ্নপত্র। কিন্তু হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৬২ (সুরমা) ‘ক’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে কেন্দ্রসচিব এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ বলেন, এ রকম ভুল হয়ে থাকে। এ নিয়ে পরে কথা বলা যাবে। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ জানান, ভিন্ন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া ঠিক হয়নি। জেলা প্রশাসককে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হয়েছে। তদন্ত শেষে কেন্দ্রসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।