প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ডাকাতির প্রতিবাদে গত বুধবার ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে তারা সড়ক অবরোধ করে। এতে সড়কের দুই দিকে আটকা পড়ে শতাধিক যানবাহন।অবরোধকারীরা ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার পথে দুটি ট্রাক (পাবনা ট-১১-০৪৩৯ ও যশোর ট-১১-০৩২৪) ডাকাত দলের কবলে পড়ে। ১২-১৩ জনের ডাকাত দল সড়কে গাছের গুঁড়ি ফেলে গতি রোধ করে ট্রাকে উঠে পড়ে। পরে ডাকাতরা দুই চালক এমদাদুল হক ও রুস্তুম আলীকে বেধড়ক মারধর করে। এ সময় ডাকাতরা তাঁদের কাছে থাকা ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসেট কেড়ে নেয়।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এর আগে ওই সড়কে ডাকাতি হওয়ার কোনো খবর তাঁর কাছে নেই।