চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব পালনে অবহেলা ও ঘুষ গ্রহণের অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জ শহরের কয়েকটি মহল্লার শতাধিক মানুষ গত বৃহস্পতিবার শহরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শকের কার্যালয় ঘেরাও করে।স্থানীয় হুজরাপুর মাদক প্রতিরোধ কমিটির নেতৃত্বে বিভিন্ন পেশাজীবী শতাধিক মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে শহরে বিক্ষোভ মিছিল শেষে এ ঘেরাও কর্মসূচি পালন করে। আধা ঘণ্টাব্যাপী ঘেরাও কর্মসূচি চলার সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।