চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি
চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মতবিনিময় সভা হয়েছে। সভায় সদর আসনের সাংসদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি উত্থাপন করা হয়।
সাংসদ আবদুল ওদুদ বলেন, ‘নাগরিকদের এ দাবি আমি জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।’
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সাংসদ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন মো. আলাউদ্দীন, সমাজসেবক শফিকুল আলম, বালুগ্রাম কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, (বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, শিশু বিশেষজ্ঞ নূর-ই-আখতার জোবেদা বেগম প্রমুখ।
শফিকুল আলম বলেন, প্রতি জেলায় একটি করে পাবলিক মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি রয়েছে সরকারের। ইতিমধ্যে কয়েকটি জেলায় নতুন করে মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে জেলায় মেডিকেল কলেজ হাসপাতালের জন্য বিনা মূল্যে জমি দেওয়ার ঘোষণা এসেছে।