চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ফোন নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর ডিগ্রি কলেজে গতকাল বৃহস্পতিবার এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‘মোবাইল ফোন আশীর্বাদ না অভিশাপ’ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয় পক্ষ দল। রোভার স্কাউটের আয়োজনে কলেজের শিক্ষার্থীরা পক্ষ ও বিপক্ষ দুই দলে ভাগ হয়ে বিতর্কে এতে অংশ নেয়। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন কলেজের গ্রন্থাগারিক আমিনুল ইসলাম।

কলেজের অধ্যক্ষ মো. রাফিউজ্জামানের সভাপতিত্বে বিতর্কে বিচারক ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মহসিন আলী ও শিক্ষানুরাগী মুসফিকা মিনহা। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হন পক্ষ দলের মো. হাসনাইন। বিজয়ী দল ও অংশগ্রহণকারী সকলকে পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয়।