চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুরে গতকাল বুধবার সকালে সিরাজগঞ্জগামী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দেশের অন্যান্য স্থানের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেলযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশনমাস্টার মনিরুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেক্রেসিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে লাইনচ্যুত হয়। চারটি বগির আট চাকা লাইনচ্যুত হলেও এতে কেউ হতাহত হয়নি। তবে বন্ধ হয়ে গেছে রেলযোগাযোগ। খবর পেয়ে আমনুরা জংশন থেকে রেলওয়ের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বগিগুলোর আংশিক উদ্ধার সম্পন্ন হয়েছে।