চাঁপাইনবাবগঞ্জে রাইস মিলের দূষণ থেকে বাঁচতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-আমনূরা সড়কের দুপাশের প্রায় ৫০টি অটোরাইস মিলের দূষণ থেকে বাঁচতে এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন শেষে এলাকাবাসী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
জেলা সদরের প্রায় ছয় কিলোমিটার দূর থেকে উপজেলা সদরের চাঁপাইনবাবগঞ্জ-আমনূরা সড়কসংলগ্ন আতাহার বুলনপুরসহ কয়েকটি গ্রামের প্রায় এক হাজার নারী-পুরুষ ও দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে এক ঘণ্টার এ মানববন্ধনে অংশ নেন। এতে বক্তব্য দেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, ইউপি সদস্য আশরাফুল ইসলাম, আতাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক প্রমুখ।