চাঁপাইনবাবগঞ্জে সওজ কর্মচারী হান্নানের খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে বখাটেদের পিটুনিতে নিহত সড়ক ও জনপথ বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী আবদুল হান্নানের (৪৫) খুনিদের বিচারের দাবিতে গতকাল বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা খুনিদের ফাঁসির দাবি জানান।