চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শহীদ মিনারে ককটেল বিস্ফোরণে ছাত্রদলের কর্মী নিহতের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জেলায় ১৯ দলীয় ঐক্যজোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
হরতাল সমর্থনে জেলা সদরে কোনো মিছিল না হলেও শিবগঞ্জে একটি মিছিল হয়েছে। এ সময় আন্ত উপজেলা বা দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। এ ছাড়া বড় যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ ছিল। তবে ছোট যানবাহন চলেছে অবাধেই। হরতালের কারণে সোনামসজিদ স্থলবন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি। ২৬ মার্চ প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় ককটেল বিস্ফোরণে আসাদুজ্জামান নামে ছাত্রদলের এক স্থানীয় নেতা নিহত হন। এই ঘটনার প্রতিবাদে বুধবার রাতে হরতালের ডাক দেন জেলা ১৯ দলের পক্ষে সমন্বয়ক ও বিএনপির সাবেক সাংসদ শাহাজাহান মিয়া। এদিকে শহীদ মিনারে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।