চাঁপাইনবাবগঞ্জে সিপিবির জেলা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সম্মেলন গতকাল শনিবার স্থানীয় পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইসরাইল সেন্টুকে সভাপতি ও আবু হাসিবকে সম্পাদক করে পাঁচ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
জাতীয় সংগীতের সঙ্গে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় সদস্য কমরেড এনামুল হক। জেলা সিপিবির সভাপতি এ বি এম সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক, ইসমাইল হোসেন, সাইদুর রহমান ও আদিবাসী নেত্রী খিরতি বারোয়ার। স্বাগত বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক ইসরাইল সেন্টু।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আবু হাসিব। এতে জেলা সম্পাদকের প্রতিবেদন ও কেন্দ্রীয় কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাবের ওপর আলোচনার পর নতুন কমিটি গঠন করা হয়।