চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তের ওপারে গত বুধবার দিবাগত রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুকুল আলী (২৮) নামের একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি রঘুনাথপুরের খাসিয়াপাড়া গ্রামে।চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর নজরুল ইসলাম জানান, সীমান্তের নোম্যান্সল্যান্ড থেকে ভারতের এক হাজার গজ ভেতরে এ ঘটনা ঘটে। গভীর রাতে আন্তর্জাতিক সীমানার ১০ নম্বর মেইন পিলারের সাব-পিলার ২/এস সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার সময় ১৫১ সাদঘাটি বিএসএফ ক্যাম্পের সদস্যরা মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিডিআরের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।