চাঁপাইনবাবগঞ্জে সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা গতকাল শনিবার সাড়ে ছয় ঘণ্টা সড়ক অবরোধ করেছেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটার দিকে সেতুর দক্ষিণ পাশের টোলঘরের সামনের সড়কে শ্রমিকেরা আড়াআড়িভাবে বাস-ট্রাক রেখে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম জানান, সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে এর আগেও একাধিকবার সড়ক অবরোধ করা হয়। প্রশাসনও টোল কমানোর আশ্বাস দেয়। তবে তা বাস্তবায়ন করা হয়নি।