চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আমনুরা সড়কের হামিদপুরে আজ বুধবার সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় জুঁই (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে নাচোলের গুঠইল গ্রামের আক্তারুজ্জামের মেয়ে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, সকাল সাড়ে সাতটার দিকে হামিদপুরে রাস্তার পাশে খেলার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় জুঁই ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।