চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-আমনূরা সড়কের নয়ানগর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ধানবোঝাই একটি ট্রলির নিচে চাপা পড়ে সেন্টু (৪৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান গ্রামের বাসিন্দা। এ সময় আহত হয়েছেন ট্রলিচালক।
সদর থানার এএসআই তাপসী রানী প্রামাণিক বলেন, নয়ানগর এলাকায় ধানবোঝাই একটি ট্রলি অপর একটি ধানবোঝাই ট্রলিকে অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।