চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ দেখে বাড়ি ফেরার পথে গতকাল শুক্রবার পৌর এলাকার কল্যাণপুর নয়াগোলা এলাকায় ট্রাকের চাপায় নিহত হয়েছে বায়েজিদ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র। সে পৌর এলাকার নয়াগোলার ঘাটপাড়ার আবু বক্করের ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) গাফফার হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে জেলা স্টেডিয়ামে বিজয় দিবসের কুচকাওয়াজ দেখে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল বায়েজিদ। পথে কল্যাণপুর নয়াগোলা এলাকায় একটি ট্রাক বায়েজিদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে ছেলেটি মারা যায়। দুর্ঘটনার পরপরই ট্রাক ও এটির চালক আজিজুলকে আটক করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে।