চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাহেবের ঘাট এলাকায় শেখ হাসিনা সেতুতে গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় আলকেশ আলী (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আলকেশ আলী সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোটাপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী রমজান আলী (৪০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, রাত আটটার দিকে শেখ হাসিনা সেতুর ওপর একটি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক আলকেশ আলী নিহত হয়েছেন। এ সময় আহত রমজান আলীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক্টরটি শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।