চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকায় আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মির্জাপুর বাঙ্গালপাড়া গ্রামের মোজাম্মেল হক (৪০) ও নামোচাকপাড়ার বাবুল হোসেন (৪৫)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কের কয়লাবাড়ি এলাকায় সোনা মসজিদগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা দেশীয় ইঞ্জিনচালিত যান ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভটভটির চালক মোজাম্মেল হক। আহত হন ভটভটির পাঁচজন যাত্রী। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে বাবুল হোসেন মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।