চাঁপাইনবাবগঞ্জে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী লিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. এনামুল বারী গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন।
জাহাঙ্গীর আলম (২৭) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, যৌতুকের দাবিতে জাহাঙ্গীর ২০১২ সালের ৩০ আগস্ট শ্বাসরোধে হত্যা করেন লিমা খাতুনকে। এ ঘটনায় লিমার মা জোসনা বেগম ১২ সেপ্টেম্বর মামলা করেন।