চাঁপাইনবাবগঞ্জে হামলায় একজন নিহত, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় কফিল উদ্দীন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রানীহাটি এলাকায় এ হামলা চালানো হয়।
স্থানীয় লোকজন জানান, গতকাল সন্ধ্যায় কফিল উদ্দীন তাঁর সহযোগীদের নিয়ে রানীহাটি এলাকায় অবস্থান করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা তাঁদের ওপর ককটেল ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
ঘটনাস্থলেই কফিল উদ্দীন মারা যান। ককটেলের আঘাতে আহত হন চারজন। তাঁদের মধ্যে মসিদুল হক (৪৮) ও কফিল উদ্দীন চানুকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়। এই বিরোধের জের ধরে এর আগেও একাধিক হতাহতের ঘটনা ঘটে।