চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পোলাডাঙ্গা সীমান্তে বৃহস্পতিবার রাতে তিন কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সাইফুল ইসলাম (২৫) একই উপজেলার চরকোদালকাটি গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার দুপুরে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে সাইফুল ইসলামকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে পোলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা তিন কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। আটক হেরোইনের বাজারমূল্য প্রায় পৌনে চার কোটি টাকা বলে জানান তিনি। পরে মামলা দায়ের করে সাইফুল ইসলামকে সদরা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।