চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করা হয়। জেলা প্রশাসকের গোপনীয় শাখার সহকারী মো. ইব্রাহিম এই তথ্য জানান।

জেলা প্রশাসন সূত্র জানায়, জাহিদুল ইসলাম সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সভায় ছিলেন। সভা চলাকালে অসুস্থ হয়ে পড়েন।

রাজশাহীর বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান বলেন, তাঁর কার্যালয়ে সভা চলাকালে জাহিদুল ইসলাম অসুস্থ পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।