চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে শুকতাইল ইউনিয়ন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জাহিদুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। গত সোমবার জাহিদুল ইসলাম রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভায় যোগ দিতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।