চাঁড়ি বাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চিতাঘাটা এলাকায় চন্দনা নদীতে গত বুধবার বিকেলে চাঁড়ি বাইচ প্রতিযোগিতা হয়েছে। স্থানীয় গুনবহা যুব সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে অর্ধশত প্রতিযোগী অংশ নেন। তাঁরা চাঁড়ি বেয়ে প্রায় ২০০ মিটার দূরত্ব অতিক্রম করেন। নারী, শিশুসহ কয়েক হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করে। এ উপলক্ষে নদীর দুই পাড়ে বসে শত শত রকমারি দোকান। সব প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।