চাই শক্তিশালী স্থানীয় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারের সক্ষমতা বাড়াতে হবে। স্থানীয় সরকারের কাজে জনগণকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদগুলোকে (ইউপি) ক্ষমতায়িত করার পাশাপাশি পরিষদকে দায়বদ্ধ করতে হবে।
গতকাল সোমবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় সরকার শক্তিশালীকরণ কার্যক্রম বিষয়ে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল হক। স্বাগত বক্তব্য দেন জেলা ব্র্যাক প্রতিনিধি অরুণ কুমার দাস।