চাই সংস্কৃতিচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চাতেও শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করতে হবে। কেবল পাঠ্য শিক্ষা নয়, জোর দিতে হবে সহশিক্ষা কার্যক্রম পরিচালনায়ও। বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসের লাইব্রেরি চত্বরে সপ্তাহব্যাপী সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ জেবুন্নেছা আফরোজ। কলেজ অধ্যক্ষ স ম ইমানুল হাকিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম এনায়েত হোসাইন, ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল দাস প্রমুখ। বরিশাল অফিস