চাকমা ভাষার বর্ণমালা শেখাবে 'চাঙমা সাহিত্য বা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকমা জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যাতে নিজেদের ভাষার বর্ণমালা শিখতে পারে সে জন্য উদ্যোগ নিয়েছে ‘চাঙমা সাহিত্য বা’ নামের একটি সংগঠন। ১০ জুলাই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চাকমা ভাষার শিক্ষা কার্যক্রম নিয়ে সংগঠনটি আলোচনা সভার আয়োজন করে।
চাঙমা সাহিত্য বার সভাপতি ইনজেব চাকমা জানান, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দীঘিনালা ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের চাকমা ভাষার বর্ণমালা শেখানো হবে। বিনা মূল্যেই এ কার্যক্রম পরিচালনা করা হবে।