চাকমা সার্কেলের সাবেক রাজা ত্রিদিব রায় পরলোকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক চাকমা রাজা ত্রিদিব রায় আর নেই। গতকাল সোমবার পাকিস্তানের ইসলামাবাদে নিজ বাসভবনে সকাল সাড়ে আটটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রাজা ত্রিদিব রায় বর্তমান চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায়ের বাবা। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।ত্রিদিব রায়ের ছোট ভাই কুমার নন্দিত রায় জানান, রাজা ত্রিদিব রায় দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে তাঁর একবার অস্ত্রোপচার করা হয়েছিল।রাজা ত্রিদিব রায় চাকমা রাজপরিবারের ইতিহাসে ৫০তম রাজা। তিনি রাজা নলিনাক্ষ রায় ও রানি বিনীতা রায়ের বড় ছেলে। রাজা ত্রিদিব রায় ১৯৩৩ সালের ১৪ মে জন্ম নেন। পরে ১৯৫২ সালের ২ মার্চ ৫০তম চাকমা রাজা হিসেবে অভিষিক্ত হন।