চাকরি ও বকেয়ার দাবিতে ত্রিশালে লিবিয়াফেরত শ্রমিকদের মানববন্ধন
চাকরি ফেরত ও পাওনা টাকা পরিশোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন লিবিয়াফেরত শ্রমিকেরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়ে গতকাল সোমবার মানববন্ধন করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। পরে শ্রমিকেরা স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে তাঁদের দাবি-দাওয়া তুলে ধরেন। তাঁদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়েন মো. মোজামেঞ্চল হক।সংবাদ সমেঞ্চলনে বলা হয়, দেশে ফেরত পাঠানোর সময় শ্রমিকদের সব পাওনা পরিশোধ ও পুনরায় চাকরির নিশ্চয়তা দেওয়া হয়। কিন্তু দীর্ঘ দিনেও তা বাস্তবায়ন না করে এখন নতুন শ্রমিক নেওয়া হচ্ছে। অথচ তাঁরা ঋণগ্রস্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। ত্রিশালে তিন শতাধিক লিবিয়াফেরত শ্রমিক আছেন বলে এ সময় জানানো হয়। শ্রমিকেরা দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে শ্রমিকেরা যুদ্ধের সময় লিবিয়ায় তাঁদের ওপর রোমহর্ষক নির্যাতনেরও বর্ণনা দেন।